নওগাঁর সাপাহার-এ বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকার-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ মঙ্গলবার) বাদ আসর উপজেলার কুচিন্দা তালপুকুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকার নওগাঁর স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সাপাহারে বসবাস করছিলেন। তিনি মরহুম খন্দকার ময়েজ উদ্দিন মাস্টারের বড় জামাতা এবং মিজানুর রহমান শাহ চৌধুরী (মেম্বার)-এর ভাগ্নে জামাতা ছিলেন। কর্মজীবনে তিনি একসময় রাজশাহীর সাহেব বাজার এলাকায় ‘হিরো ব্যাটারি’ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার দাফনের আগে মরহুমের কফিনে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ-এর সাপাহার থানা-র অফিসার ইনচার্জ আনারুল ইসলাম। পরে তাকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানায়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি তার জানাজায় অংশ নেন।
অপরাধ ও দুর্নীতি: সুগন্ধা সৈকত দখল করে চাঁদাবাজি
অর্থ-বাণিজ্য: পোশাকশ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিল সরকার
অর্থ-বাণিজ্য: বড় পতন শেয়ারবাজারে, ডিএসইর সূচক কমলো প্রায় ২০০ পয়েন্ট