image

পোরশায় সর্বনিম্ন ফিতরা ৮০ টাকা নির্ধারণ

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশায় চলতি বছর জনপ্রতি সদকাতুল ফিতরা সর্বনিম্ন ৮০ টাকা এবং সর্বোচ্চ ২,৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পোরশা আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া (পোরশা বড় মাদ্রাসা)-এর শিক্ষা সচিব মুফতি মাওলানা মো. মোস্তাফিজুর রহমান কাসেমী, মুফতি মাওলানা মো. ফজলুল হক এবং মুফতি আব্দুল আলীমের স্বাক্ষরিত মাদ্রাসার ফতোয়া ও ইসলামী আইন গবেষণা বিভাগ থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়ে গম, আটা, যব, পনির, খেজুর ও কিসমিসের কেজিপ্রতি দাম নির্ধারণ করে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে সর্বনিম্ন গমের দাম ৪৮ টাকা কেজি ধরে ১ কেজি ৬৩৫ গ্রাম গমের মূল্য হয় ৭৮.৪৮ টাকা। আদায়ের সুবিধার্থে সর্বনিম্ন ফিতরা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে সর্বোচ্চ হিসেবে ১ কেজি কিসমিসের দাম ৮০০ টাকা ধরে ৩ কেজি ২৭০ গ্রাম কিসমিসের মূল্য হয় ২,৬১৬ টাকা। আদায়ের সুবিধার্থে সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২,৬২০ টাকা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি