image

গোবিন্দগঞ্জে ফ্লাইওভারে ফাটা গার্ডার বসানোর অভিযোগ

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের ৩৫ নম্বর পিলারে ফাটা গার্ডার তোলা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। সোমবার (২ মার্চ) সকালে চারমাথা এলাকা থেকে তোলা একটি ছবিকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় যদি ফাটা বা ত্রুটিপূর্ণ গার্ডার বসানো হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের গার্ডার কোনোভাবেই স্থাপন করা উচিত নয়।

তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, গার্ডারটি বসানোর আগে কৌশলগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনে ত্রুটিপূর্ণ উপকরণ অপসারণ করে নিরাপদ নির্মাণকাজ নিশ্চিত করা হোক এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» আগুনে সর্বস্বান্ত নওগাঁর ভূমিহীন দিনমজুর, পাশে প্রশাসন

সম্প্রতি