বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারে নবনির্মিত মাছ বাজার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন এ বাজার উদ্বোধন করেন।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাঁচাবাজার নির্মিত হয়েছে।
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু। এছাড়াও বাজারে বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: ৬ জেলার পুলিশ সুপার বদলি
সারাদেশ: রমজানে কলার চাহিদা ও দাম বেড়েছে
সারাদেশ: চিতলমারীতে মাছ বাজারের উদ্বোধন