image

চুনারুঘাটে জনতার হাতে টমটম চোর আটক

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাটে টমটম চুরির অভিযোগে জসিম শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের শারুখ মিয়ার একটি টমটম চুনারুঘাট থেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আটক জসিম শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা। তিনি চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের এক পরিবারের জামাই বলেও জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জানায়, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি