প্রোডিউসার গ্রুপ (পিজি) এর এক্সিট প্লান এবং উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তানজিলা ফেরদৌসীর সভাপতিত্বে অফিস মিলনায়তনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ৩২ জন সুফলভোগী অংশগ্রহণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মাকসুদ হোসেন, সাটুরিয়া উপজেলা ভেটরিনারি সার্জন ডাক্তার খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন্নাহার, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী লুৎফর রহমান প্রমুখ।
অর্থ-বাণিজ্য: আয়কর রিটার্ন দাখিল ৪০ লাখ, ‘জিরো রিটার্ন’ ২২ লাখ
অর্থ-বাণিজ্য: বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ দিচ্ছে সরকার
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন
সারাদেশ: রামেকের ভিসিকে অপসারণে আল্টিমেটাম