গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সড়কের পাশ থেকে কামরুজ্জামান মোল্লা (৬৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি, মোঃ আমিনুল ইসলাম সংবাদকে বলেন, নিহত কামরুজ্জামান মোল্লার বাড়ি টঙ্গী পূর্ব থানা এলাকায়। উদ্ধারকৃত লাশের গলায় রশি পেঁচানো ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে রেখে গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা