image
ঝালকাঠি : সদর উপজেলা চামটা এলাকায় কৃষক মুগ ডালের জন্য জমি প্রস্তুত করছেন -সংবাদ

ঝালকাঠিতে রবি মৌসমে মুগ ও খেসারি ডালের চাষাবাদ চলছে

জেলা বার্তা পরিশেক, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় আমন ধান কর্তনের পরপরই রবি মৌসুমের ডাল ও তেল জাতীয় ফসলের আবাদ শুরু হয়েছে। ইতোমধ্যেই সরিষা, গম, খেসারি ও মুগ ডালের আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় শতভাগ অর্জন চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ঝালকাঠি জেলায় মুগ ডালের ২,৬৩০ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ২,৬২৪ হেক্টরে আবাদ অর্জন হয়েছে এবং খেসারি ডাল ৭,৫০০ হেক্টর লক্ষ্যমাত্রার মধ্যে ৭,৪৯৮ হেক্টরে আবাদ অর্জন চূড়ান্ত হয়েছে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় খেসারি ডাল ১,৬২৬ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ১,৫৪৬ হেক্টরে এবং মুগ ডাল ৬২৫ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ৬১৫ হেক্টরে আবাদ অর্জন হয়েছে। অনুরূপ নলছিটি উপজেলায় খেসারি ডাল ৮৮১ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ৮০৮ হেক্টরে এবং মুগ ডাল ৬৫৫ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ৬৫৬ হেক্টরে আবাদ অর্জন হয়েছে। রাজাপুর উপজেলায় খেসারি ডাল ২০৪৩ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ২০৯৪ হেক্টরে এবং মুগ ডাল ৬৭০ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ১০০% ৬৭০ হেক্টরে আবাদ অর্জন হয়েছে। কাঁঠালিয়া উপজেলায় খেসারি ডাল ২,৯৫০ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার মধ্যে ২,৯৬০ হেক্টরে এবং মুগ ডাল সমপরিমাণ হেক্টরে আবাদ অর্জন হয়েছে।

বর্তমানে কৃষকরা মুগ ডালের জন্য মাঠে চাষ দিয়ে বীজ ফেলছে। এই আবাদে ২টি চাষ দিয়েই মাটির স্তর উল্টেপাল্টে বীজ ছিটানো হয়। কৃষি বিভাগ জানিয়েছে ঝালকাঠি অঞ্চলের সাধারণত কৃষকরা খেসারি ডালের ক্ষেত্রে বিবি জাতের খেসারি ডালের চাষ করে এবং এর উৎপাদন গড় হেক্টরপ্রতি ১.১ মে.টন। মুগ ডালের ক্ষেত্রে জেলায় কৃষকদের মধ্যে বারি-৬, বারি-৮ ও বিনা-৮ জাতের মুগ ডালের চাষ করে। এই মুগ ডালের উৎপাদন গড় হেক্টর প্রতি ১.৪ মে.টন।

সরকার এই দুটি চাষাবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ করেছে। খেসারি চাষাবাদের জন্য জেলায় ১২০০ কৃষককের জন্য সার, বীজের জন্য ১৩ লাখ ৮৪ হাজার ২০০ টাকা এবং মুগ ডাল চাষে ১০০০ জন কৃষককে সমপরিমাণ বিঘা চাষের জন্য সার, বীজের ক্ষেত্রে ৯ লাখ ৮০ হাজার টাকা প্রণোদনা দিয়েছে। কৃষকদের কৃষি বিভাগ ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ইওপি ও এমওপি সার দেয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» রায়গঞ্জে বেদখল সড়ক ও ফুটপাত

সম্প্রতি