ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা যায়, দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এদিকে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৭টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে কুয়াশা আরও তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।