গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি দ্রুতগতিতে কংশুর মসজিদ এলাকার একটি মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে নছিমনের চালক বিপ্লব বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত নছিমনে থাকা দুই যাত্রীকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাদেশ: ফরিদপুরের উপজেলাগুলোতে মাদকের সয়লাব
নগর-মহানগর: ক্ষুধার্ত মানুষের খাবারের ঠিকানা ‘মেহমানখানা’