সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও সেবনকারী এবং চোরাচালানকারীরা রয়েছেন।
শনিবার (৮ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী আটজন, ওয়ারেন্টভুক্ত আসামি দুইজন। এছাড়া মাদকসহ গ্রেপ্তার ১০ জন এবং মাদকসেবী পাঁচজন। অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ২৬ জন। নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
সারাদেশ: ঘোড়াশাল-পলাশ সড়ক বেহাল, দুর্ভোগ
আন্তর্জাতিক: কিউবার পতন এখন সময়ের ব্যাপার: সিএনএনকে ট্রাম্প