মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৯২ পিস ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নির্মাণাধীন সার্ভিস পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, আটক যুবকের নাম হাবিব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একটি পালসার মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কৌশলে ফেনসিডিলগুলো লুকিয়ে পরিবহন করছিলেন। তল্লাশির সময় ট্যাংকির ভেতর থেকে ৯২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর একটি দল তাকে আটক করে এবং মাদকগুলো জব্দ করে। আটক হাবিব সাতক্ষীরা থেকে এসব মাদক সংগ্রহ করে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
র্যাব সূত্রে জানানো হয়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
খেলা: যেভাবে ফাইনালে ভারত
অর্থ-বাণিজ্য: নিরীক্ষার পরই কৃষিঋণ মওকুফ সুবিধা পাবেন কৃষকরা
অর্থ-বাণিজ্য: ব্যাপক দরপতনে বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা
সারাদেশ: মাদারীপুরে খড়ার আগুনে পুড়ছে বোরো খেত