মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৬ দিনে মোবাইল কোট পরিচালনা করে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৭৫ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস অফিস থেকে জানাযায়, গত ১লা মার্চ রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং ২ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। এবং সর্বশেষ ৬ মার্চ পদ্মা নদীর লৌহজং অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ৩ মার্চ সিনিয়র মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ২২৫ কেজি জাটকা জব্দ করা হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একই এলাকায় পরিচালিত আরেকটি যৌথ অভিযানে একটি সন্দেহভাজন বাসে তল্লাশি চালিয়ে ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও জাটকা পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খেলা: যেভাবে ফাইনালে ভারত