ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফরিদপুর শহরের অলিগলিতে হ্যান্ড মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করেছেন রনি ঘোষ নামে স্থানীয় এক যুবলীগ কর্মী।
শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন সড়কে তাকে একটি ছোট হ্যান্ড মাইক নিয়ে এ ভাষণ বাজাতে দেখা যায়। তার এই ব্যতিক্রমী প্রচারণার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি মনে করেন, এটি আইনশৃঙ্খলার বিষয় এবং সংশ্লিষ্ট বাহিনীরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই এবং এখন পর্যন্ত কোনো অভিযোগও আসেনি। আমরা খোঁজ নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
আন্তর্জাতিক: আরও বড় যুদ্ধেও ইরানে সরকার পতন ঘটবে না
অপরাধ ও দুর্নীতি: ৪ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন হলেও এখনই পাচ্ছেন না মুক্তি