গাজীপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রামট্রাকও জব্দ করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস অভিযানে নেতৃত্ব দেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ওই ছয়জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. বদরুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু