হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০ কেজি গাঁজা পরিবহনের সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ চারজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের পনারগাঁও গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. আব্দুর রউফ (৩৬), আবুল হাসেনের ছেলে সাব্বির রহমান (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝাউয়া বাজার এলাকার আব্দুর রউফের স্ত্রী লাকী বেগম (২৬) ও সুনামগঞ্জের মোহনপুর এলাকার মো. আমান উল্লাহর ছেলে কাউসার আলম (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাঁচটি মাদক মামলা (জিআর) রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু