সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখার অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম সোহেল চৌধুরী (৪৫)। তিনি ওই এলাকার চৌধুরী ট্রেডার্স নামে একটি মুদি দোকানের স্বত্বাধিকারী এবং মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার পুলিশ আহমেদাবাদ পয়েন্টে অবস্থিত চৌধুরী ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় দোকানটিতে পেট্রোল বিক্রির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র না থাকায় ১১ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। পরে পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঘটনাস্থলে মোবাইল কোর্ট বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। আদালত বিশেষ ক্ষমতা আইনে আসামি সোহেল চৌধুরীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ড ঘোষণার পর আসামিকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু