দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ফেরি চলাচলে স্বাভাবিক হয় আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে। বিষয়টি নিশ্চিকত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
এর আগে, হঠাৎ ঘন কুয়াশার কারণে সোমবার (৯ মার্চ) ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে এতে দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরিঘাটে নোঙর করে রাখা ছিল। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িক দুর্ভোগে পড়েছিল যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু