image

সৌদিতে মিসাইল হামলা, নিহত সখীপুরের যুবক

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

সৌদি আরবের আল খারিজ শহরের নিকটবর্তী একটি ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত ওই প্রবাসীর নাম মো. মোশারফ হোসেন। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুরজত আলীর ছেলে। অভাবের সংসারকে স্বচ্ছল করার স্বপ্ন নিয়ে প্রায় ৮ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের আল খারিজ শহরের পাশে অবস্থিত বলদিয়া কোম্পানির একটি ক্যাম্পে কর্মরত ছিলেন মোশারফ হোসেন। সম্প্রতি ওই এলাকায় ইরানের মিসাইল হামলার ঘটনায় তিনি নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের বাবা-মা ছাড়াও পরিবারে রয়েছে দুই ছোট ছেলে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে তিনি মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন। এরপর আবার কর্মস্থল সৌদি আরবে ফিরে যান।

স্ত্রী কবরী আক্তার বলেন, “রাতে মোবাইল ফোনে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ঈদে বাচ্চাদের কেনাকাটার জন্য টাকা পাঠাবেন। কিন্তু কে জানত এই কথাই হবে শেষ কথা!” রাত প্রায় ৩টার দিকে খবর আসে—মোশারফ হোসেন আর নেই। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সংকট, গ্রাহকদের মধ্যে আতঙ্ক

সম্প্রতি