image

সখীপুরে পুকুরে মিলল পাথরের প্রাচীন মূর্তি

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হয়েছে। জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়।

রবিবার (৮ মার্চ) সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের একটি মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিটি প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেন।

স্থানীয় সচেতন মহলের ধারণা, এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। বড়চওনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর স্যারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, “মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করা হবে।”

‘সারাদেশ’ : আরও খবর

» রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সংকট, গ্রাহকদের মধ্যে আতঙ্ক

সম্প্রতি