বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পেট্রোল পাম্প মালিক ও কর্মচারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (৯ মার্চ) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, তেল পাম্প মালিক, মোটরযান চালক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সারাদেশ: সিলেটে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ১
অপরাধ ও দুর্নীতি: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ