দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, ধৈর্য্য ও ছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। আর এই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে সর্ব প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। এই নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিকনির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি।
এই নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্ত্রিক সরকার গঠনের মূলউদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের কাছে তাদের সব মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। আর এই কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। জনগণও সুফল পেতে শুরু করেছে।
গতকাল সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ৫ বছর এই সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। এই উদ্দেশেই বিএনপি রাজনীতি করে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাত নেই। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাব। মানুষ তথা জনগণের কল্যাণে আমরা নিজেদের বিলিয়ে দেব। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গীকার করেছে, তা আমরা পূরণ করব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ ছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীনসহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লি ইফতারে অংশ নেন।
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে