হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামে অবৈধ বালু-মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, গতকাল সোমবার দুপুরে এ অভিযানকালে গোলগাঁও মরা খোয়াই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেলার বাহুবল উপজেলার মিরপুর খিল বামৈ গ্রামের কাজী নানু মিয়ার মো. মিজান মিয়াকে (২৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ (গ) ধারা লঙ্গনের অপরাধে একই আইনের ১৫ (১) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে যান। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে