সাপাহার সীমান্তে ১০ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্ব দেন হাবিলদার মো. শাহজাহান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার উপজেলার জলশুকা গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি