image

ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতিনিধি, ফরিদপুর

যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। কারাদন্ড প্রাপ্ত আহাদ শেখ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের পুত্র।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফরিপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা) শামীমা পারভীন এ রায় দেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অপর দুই আসামীকে খালাস প্রদান করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন।

(পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ২০১৭ সালের ১লা আগষ্ট রুবাইয়া বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত রায়ে আমরা সন্তুষ্ট।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি