নেত্রকোণার মোহনগঞ্জ একটি ব্যস্ততম পৌরশহর। এটি একটি প্রসিদ্ধ ব্যবসাস্হল। বর্তমানে পৌরশহরের একটি বড় সমস্যা হলো যানজট। বিশেষ করে নিয়ন্ত্রণহীন অটোরিকশার যানজটে বাড়ছে জনভোগান্তি। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকাতে যত্রতত্র দাঁড়িয়ে থাকা অটোরিকশার জটলায় বাড়ছে যানজট। এর মধ্যে জমে উঠেছে ঈদ বাজার। দলে দলে মানুষ আসছে ঈদের কেনাকাটা করতে। যানজটের শিকার মানুষ। বিশেষ করে শহরের থানা রোডস্থ শিয়ারজানি, ব্রিজ, পোদ্দার পট্টি, কাঁচারি রোড, গোডাউন মোড়, রেলক্রসিংসহ পুরো শহরেই যানজটের শিকার। তাছাড়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অটোরিকশা মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। মোহনগঞ্জের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ভুক্তভোগী মহল।