প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করায় চুয়াডাঙ্গায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার, (১২ মার্চ ২০২৬) বৃহস্পতিবার দুপুরে ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেন।
ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ বাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। আজ বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করায় দেশ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ঔষধ তত্বাবধায়ক তাহমিদ জামিল ও পুলিশের একটি টিম।