বগুড়ার শহরের ফুলবাড়ি এলাকায় করোতায়া নদীর ধারে এক অন্তসত্বা গৃহবধুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করা হয়েছে।
শহরের চেলোপাড়া এলাকা থেকে জোর করে তুলে নেয়া হয়। এঘটনায় রবিবার ৫ জনকে অভিযুক্ত করে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। তারা নির্যাতিত গৃহবধুর পুর্ব পরিচিত। এরা হলো- মোঃ সুভাষ(২৪), সকাল(২৫),বিশু(২২),রবিন(২৮) ও আবু(২৫)। সকলের বাড়ি চেলোপাড়া বটতরা এলাকায়। পুলিশ ওই গৃহবধুর মেডিক্যল পরীক্ষার ব্যবস্থা নিয়েছে।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, ১১ জুন সন্ধ্যায় শহরের চেলোপাড়া এলাকার ওই গৃহবধু শহরের দত্তবাড়ি বীজের ওপর কথা বলার সময় আগে থেকে সেখানে থাকা অন্য অভিযুক্তরা ওই গৃহবধুকে চাকু দেখিয়ে মুখে কাপড় গুজে একটি অটোরিক্সায় তোলে। সেখান থেকে তাকে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ধারে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর পরে প্রাননাশের হুমকি দিয়ে জোরপুর্বক এক জন তাকে ধর্ষন করে। এসময় অপর একজন মোবাইলে ভিডিও করে। এঘটনা কাউকে জানলে খুন ও ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে নির্যাতিত গৃহবধু ঘটনাস্থল থেকে ছাড়া পেয়ে নদীর পাশে একট বাড়িতে গিয়ে জ্ঞান হারায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
পরিবারের এক সদস্য জানান, রাতেই বিষয়টি পুলিশকে জানান হয়েছিলো। পরে রবিবার মামলা দায়ের করা হয়। নির্যাতিত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে নির্যাতনকারীরা সকলেই এলাকাতেই ঘোরা ফেরা করছে। অভিযুক্তদের কারণে তারা শঙ্কিত। গৃহবধুর পরিবারের পক্ষ থেকে দ্রুত নির্যাতনকারীদের গ্রেফতারের দাবি জানান হয়েছে।
এব্যাপারে চেলোপাড়া এলাকার (৬ নং ওয়ার্ড) কাউন্সিলর পরিমল কুমার জানিয়েছেন, অভিযুক্তরা সকলেই বখাটে। অভিযুক্ত একজন সুভাষ নামে পরিচিত হলেও তার নাম শুভেচ্ছা।
তিনি জানান, ঘটনার রাতেই পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছিলো। তিনি দোষীদের শাস্তি দাবি করেন। ধর্ষনের বিষয়ে বগুড়া সদর থানার ওসি জানান, রবিবার ওই গৃহবধু ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর নির্যাতিত নারীর মেডিক্যাল পরীক্ষাসহ আইনানুগ ব্যবস্থা এবং তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক: ঘন ঘন ভূমিকম্প কি বড় বিপদের বার্তা
আন্তর্জাতিক: ফের ভূমিকম্প, এবার কাঁপল সীমান্ত