রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। মৃত ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ধবার (১৬ জুন) থেকে নিয়মিত সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মারা গেছেন ১ এবং ১৫ নম্বর ওয়ার্ডে। আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে দুজন করে মারা গেছেন। এ ছাড়া একজন করে মারা গেছেন ২২, ২৫, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে।
করোনা সংক্রমণ হয়ে যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে তিনজনই করোনার হটস্পট রাজশাহী জেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া উপসর্গ নিয়ে যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং কুষ্টিয়ার একজন।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত ৩০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৪৪ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬২ জন। একই সঙ্গে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৫ জন।
হাসপাতালে ভর্তি ২৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন ও এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।
মঙ্গলবার (১৫ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৭ ও রামেক ল্যাবে ১৫২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪৩ দশমিক ৪৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নাটোরে ২৫ দশমিক ১৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৪ দশমিক ০৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে, নির্মাণ খাতে চাঙাভাব
অর্থ-বাণিজ্য: বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ২০ বছরের মধ্যে সর্বনিম্ন
অর্থ-বাণিজ্য: বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়লো
অর্থ-বাণিজ্য: অন্যান্য দেশে বন্দর চলে কীভাবে