নান্দাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্বার

জেলা বার্তা পরিবেশক, নান্দাইল সংবাদদাতা ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে ঘর থেকে হাত-পা বাধা অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার অরণ্যপাশা গ্রামের মো. হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া কুটির শিল্প ব্যবসায়ী মো. জাহিদ মিয়া (২৮)। তার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গাংপুর গ্রামে। সে এখানে দীর্ঘদিন ধরে কাঠের তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে তার সহযোগীদের দিয়ে ফেরি করে গ্রামে গ্রামে বিক্রি করত।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ঘরের ভাড়াটিয়া সহযোগী ব্যবসায়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গাংপুর গ্রামের ফেরিওয়ালা মৃনাল, ভুপেন্দ্র চন্দ্র দাস, কামরুল হাসান ও পাহাড়পুর গ্রামের আখের মিয়া নামে চার জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাহিদ মিয়ার বড় ভাই আসাদ তালুকদার জানান, তার ভাইয়ের ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা ছিল। আমি আমার ছোট ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি