রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত ৭ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন ২২ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৩ ও নারী নয় জন। ২৪ ঘন্টায় ২২ জন মৃতের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের ১০ জন, নওগাঁর দুইজন, নাটোরের ছয়জন ও পাবনার চারজন।
হাসপাতালের পরিচালক জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের একজন ও পাবনার দুইজন। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজশাহীর ছয়জন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও পাবনার দুইজন মারা গেছেন।
আন্তর্জাতিক: হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি হুমকিতে বিশ্ব
সারাদেশ: সিলেটের নজরুল অডিটরিয়ামের নাম বদল
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন