২ লাখ টাকায় নেপালী জাতের একটি বাছুর বিক্রি করে এলাকায় সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের তরুণ উদ্যোক্তা লাল্টু মল্লিক। বাছুরটি কিনেছেন পাশের চাদপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। বাছুরটি এখনো গাভীর দুধ পান করছে। এ কারণে বাছুরটি এক মাস পর নিয়ে যাবেন। বাছুরটির বয়স বর্তমানে সাড়ে তিন মাস। বাছুরটি দেখতে প্রতিদিন লাল্টুর বাড়িতে ভিড় করছেন এলাকার মানুষ। লাল্টু মল্লিক জানান, আমি একজন চাষি। পাশাপাশি ২০ বছর যাবত নেপালী জাতের গাভী পালন করে আসছি। গাভীটি সাড়ে তিন মাস আগে একটি এঁড়ে বাছুর প্রসব করে। এটি গাভীটির তিন নম্বর বাছুর। ক্রেতা জাহাঙ্গীর আলম জানান, বাছুরটি দেখতে অতি চমৎকার । আমার খুব পছন্দ হওয়ায় বেশি দামে বিদেশি জাতের এ বাছুরটি কিনেছি।
আন্তর্জাতিক: বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানি নিষিদ্ধ করলো সৌদি
শিক্ষা: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে
অপরাধ ও দুর্নীতি: স্ত্রীসহ র্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
জাতীয়: আরও ১২০২টি মামলা প্রত্যাহার