image

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৬.৫৪, মৃত্যু ৩

নিজস্ব বার্তা পরিবেশক

চট্টগ্রামে গত এক দিনে এক হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত এক দিনে চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১৯ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা।

চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত এক হাজার ৩৪৬ জন মারা গেলো। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৮ জনের।

উপজলো ভিত্তিক আক্রান্তের তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় বেশি আক্রান্ত হয়েছে ফটিকছড়িতে ৫৯ জন। এরপর হাটহাজারিতে ৫০, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ৪০ জন, পটিয়ায় ৩৮ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮২ হাজার ৭৮০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি