লিবিয়া থেকে নৌকায় চেপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে অন্তত সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে দ্বীপটির প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে বা শরীরের তাপমাত্রা আস্বভাবিকভাবে কমে যাওয়ায় মারা যান।
লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় অবৈধ অভিবাসনে প্ররোচনা ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। নৌকায় ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। এদের বেশির ভাগ বাংলাদেশ ও মিসর থেকে গেছেন। হাজারো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট হলো ইতালি। গত কয়েক মাসে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর ঘটনা বেড়েছে। ইতালি সরকারের হিসাব মতে, ২৪ জানুয়ারি পর্যন্ত দেশটির বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসী অবতরণ করেছে।
অপরাধ ও দুর্নীতি: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছে সরকার
আন্তর্জাতিক: ইরানের হাল ধরতে যাওয়া কে এই লারিজানি
অর্থ-বাণিজ্য: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য: ইরানে হামলার ধাক্কায় বড় পতন দেশের পুঁজিবাজারে
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের