image

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো পাঁচজনের

সিরাজগঞ্জ, প্রতিনিধি

সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে সলঙ্গা থানার ঢাকা-রাজশাহী মহাসড়কের রামারচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪), বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন আরও দুইজন মারা যান।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি