কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি নাজুক হয়ে উঠছে। বুধবার নতুন ১৬ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের বুধবার রাত পৌনে ১২টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৯টি নমুনা পরীক্ষায় সদরে ১০ জন, ভৈরবে ৪ জন আর বাজিতপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে এদিন পুরনো ৪ রোগি সুস্থ হয়েছেন। বুধবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন নতুন ১৬ জনসহ মোট ২৫ জন। করোনা সংক্রমণের উর্ধগতি দেখা গেলেও জনগণ নির্বিকার। শতকরা ৫ জন মানুষকেও এখন মাস্ক পরতে দেখা যায় না।
আন্তর্জাতিক: লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৫৩ অভিবাসীর সলিল সমাধি
নগর-মহানগর: ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর
জাতীয়: শেষ হলো নির্বাচনি প্রচারণা
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দর সচল, একদিনে ৫ হাজার কনটেইনার উঠানামা