image

বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এয়ারক্রাফ্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব বার্তা পরিবেশক:

বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এয়ারক্রাফ্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকা সেনানিবাসস্থ ফ্লাইট সেফটি ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আইএসপিআর জানিয়েছে,১৭ কর্ম দিবস মেয়াদী এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২ জন, শ্রীলংকা বিমান বাহিনীর ২ জন, তানজানিয়া বিমান বাহিনীর ২ জন এবং পাকিস্তান বিমান বাহিনীর ১ জন কর্মকর্তাসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শাহনূর তালুকদার মুন্না, (ইঞ্জিঃ), বিএন কোর্সে প্রথম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ এবং পাকিস্তান হাইকমিশন এর আমন্ত্রিত পদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি