image

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

প্রতিনিধি, মুন্সিগঞ্জ

পদ্মা সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে সেতুর মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে। পদ্মা নদীতে খোঁজাখুঁজি করে ওই যুবকের সন্ধান পায়নি মাওয়া নৌ পুলিশ।

নিখোঁজ যুবকের নাম মো. নুরুজ্জামান (৩৮)। তিনি পোশাক তৈরি কারখানার শ্রমিক ছিলেন।

নুরুজ্জামান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চোরাইল এলাকার আবদুল খালেকের ছেলে। তার কর্মস্থল ছিল ঢাকার ডেমরা এলাকায়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. অহিদুজ্জাম বলেন, সোমবার বেলা আড়াইটার দিকে ৯৯৯ থেকে ফোনে জানানো হয় পদ্মা সেতু থেকে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত আটটা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করা হয়। পদ্মা নদী উত্তাল। মঙ্গলবার সকালে আবারও অনুসন্ধানের কাজ শুরু হবে।

নুরুজ্জামানের সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই তারা ঢাকার উদ্দেশে সেতুর পশ্চিম পাশের লেন দিয়ে পার হচ্ছিলেন। গাড়ি ধীরগতির ছিল। তখন ওই যুবক গাড়ি থেকে ঝাঁপ দেন। তবে কী কারণে তিনি গাড়ি থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি