image

পার্কিংয়ের সময় কভার্ডভ্যান উল্টে নিহত চালক

প্রতিনিধি,আশুলিয়া

ঢাকার সাভারের আশুলিয়ায় পার্কিং করার সময় কভার্ডভ্যান উল্টে চাপা পড়ে চালকের প্রাণ গেছে।

আশুলিয়া থানার এসআই শেখ ফরিদ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইলে শাহরিয়ার গামের্ন্টেসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহাদাত হোসেন (২৭) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা মঘুয়া গ্রামের শাহ আলমের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এসআই বলেন, ‘এস কে এন্টারপ্রাইজ’ ট্রান্সপোর্ট নামের কভার্ডভ্যানটি পোশাক কারখানা থেকে মালামাল নিয়ে পার্কিং করার সময় সামনের একটি চাকা গর্তে পড়ে হেলে যায়। চালক গাড়ি থেকে নেমে দেখতে গেলে ওই মুহূর্তে কভার্ডভ্যাটি উল্টে তার উপর পড়ে।

“এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, চাপা পড়া চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আর কভার্ডভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি