হবিগঞ্জের চুনারুঘাটে মো. এখলাছ মিয়া (২৮) নামে এক টমটম চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দেউন্দি চা-বাগানের ১৫নং সেক্টর লাইন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এখলাছ মিয়া উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এখলাছ মিয়া নামে ওই যুবক পেশায় একজন টমটম চালক। সে বেশ কিছুদিন যাবত টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। বুধবার সকালে সে ব্যাটারি চালিত অটোরিকশা টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১০টা পর্যন্ত বাড়ি ফিরেনি। এরপর থেকেই তার স্বজনরা অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। একপর্যায়ে দেউন্দি চা-বাগানের ১৫নং সেক্টর লাইনের পাশের একটি ঝোঁপঝাড়ে লাশটি পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে, এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, এখলাছ মিয়ার লাশে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
অর্থ-বাণিজ্য: নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস
অর্থ-বাণিজ্য: থাই কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির সমঝোতা স্মারক সই
অর্থ-বাণিজ্য: টানা ৪ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ
অর্থ-বাণিজ্য: লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে ফিরল প্রাণ
অর্থ-বাণিজ্য: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে স্বস্তি ও সংশয়