image
গোয়ালন্দ (রাজবাড়ী) : করোনার টিকা নিচ্ছেন এক ব্যক্তি -সংবাদ

করোনার টিকা পেল দৌলতদিয়া যৌনপল্লীর সদস্যরা

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বেসরকারি সংস্থা পায়াক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ৩৫০ জন নারী ও পুরুষ পেলো ১ম, ২য় ও ৩য় ডোজ করোনা ভাইরাস এর টিকা।

বৃহস্প্রতিবার ৬ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বেসরকারি সংস্থা পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় পায়াকট্ বাংলাদেশ এর সবুজ চত্ত্বরে ১ ম, ২য় ও ৩য় ডোজ যৌনকর্মীসহ ও যৌনপল্লী ও তার আশপাশে গ্রামের নারী পুরুষ মোট ৩৫০ জনকে প্রদান করা হয়েছে করোনার টিকা। টিকা প্রদান করেন, স্বাস্থ্য পরির্দশক শাহেদা আক্তার, স্বাস্থ্য সহকারি হাফেজা সুলতানা, এছাড়া আরো সহযোগীতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক সিহাব ও হারুন। টিকা প্রদান কেন্দ্রে আরও উপস্থত ছিলেন পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, গণস্বাস্থ্যের ইনচার্জ জুলফিকার আলী, পায়াক্ট বাংলাদেশ সংস্থার সুপার ভাইজার শেখ রাজীব প্রমূখ।

পায়াকট্ বাংলাদেশ সংস্থার ম্যানেজার মজিবুর রহমান জুয়েল বলেন, দৌলতদিয়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কোভিট ১৯ এর টিকা প্রদান করা হয়েছে। এখানে পূর্বপাড়ার প্রায় দুইশত যৌনকর্মী ও বাহিরের আশ পাশের গ্রামের নারী ও পুরুষ ১শত ৫০ জন এই টিকার আওতায় এসেছে। সকাল ১০ হতে বিকেল ৫ টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি