বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নীহার বালা বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি প্রায় নয় বছর চোখের সমস্যা, শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে নীহার বালা এক নাতী ও নাতনী রেখে গেছেন।
এদিকে নীহার বালার নাতী চিত্রশিল্পী নয়ন বৈদ্য জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতে তাকে (নীহার বালা) বাড়ির পাশে সমাধিস্থল করা হয়েছে।
অন্যদিকে ২০২০ সালের ১০ আগস্ট এসএম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকীতে নীহার বালা একান্ত সাক্ষাতকারে বলেছিলেন, আমার প্রত্যাশা একটাই-সুলতানের কৃতকর্ম যুগ থেকে যুগান্তরে বেঁচে থাকুক। আমি ৩৫ বছর সুলতানের সেবা করেছি। তারপর সুলতানের সবকিছু সরকারকে বুঝিয়ে দিয়েছি। এখন আমার বয়স ৮৪ বছর। ঠিকমত দেখতে পাই না। কথা বলতে খুব কষ্ট হয়। হাটতে পারি না। বিছানায় শুয়ে বসে কাটাতে হয় আমার। এ সাক্ষাতকারের দুই বছর পর পৃথিবী থেকে চিরবিদায় নিলেন সুলতানের কাছের মানুষ, সেবার মানুষ নীহার বালা।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। অন্যদিকে, ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস এম সুলতান।
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না
অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো