সৈয়দপুরে সবজি বাজারে পৌরসভার দোকান বরাদ্দের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করা হয়েছে। সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজারের ব্যবসায়ী সমিতির ডাকে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ওই ধর্মঘট পালন করা হয়। হঠাৎ ধর্মঘটের কারণে সকাল থেকে কাঁচাবাজার করতে আসা বিপুলসংখ্যক ক্রেতা বিপাকে পড়েন। অনেক ক্রেতা সাধারণ সবজি কিনতে না পেরে খালি হাতে বাড়ি ফিরতে দেখা যায়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে শতাধিক দোকানি পৌর সবজি বাজারের দোকান বন্ধ করে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালন করে। ফলে বাজারে সবজি কিনতে এসে অসংখ্য ক্রেতা বিপাকে পড়েন। অনেকে কাঁচা সবজি না পেয়ে খালি হাতে বাড়ি ফেরেন। আবার অনেক ক্রেতাকে পাড়া-মহল্লার দোকানে ভীড় করে সবজি কিনতে দেখা যায়।
ধর্মঘট সম্পর্কে সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, গত ১৭ বছর যাবত আমরা পৌরসভার সবজি বাজারের দোকান বরাদ্দ নিয়ে ১২২ জন দোকানদার ব্যবসা করে আসছি। এজন্য পৌরসভার টোল-ট্যাক্স ও ভাড়া নিয়মিত প্রদান করা হচ্ছে। অথচ বর্তমান পৌর মেয়র রাফিকা আকতার জাহান নতুন করে বাজারে দোকান বরাদ্দের ইজারা বিজ্ঞপ্তি আহ্বান করেছেন। তিনি (মেয়র) ইজারা বিজ্ঞপ্তির নামে পুরাতন দোকানীদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। আমরা ধর্মঘট পালন করে ওই অন্যায় ইজারা প্রক্রিয়া বাতিল করে বর্তমান দোকানীদের মাঝে দোকান বরাদ্দের দাবি জানিয়েছি। আমাদের দাবি মানা না হলে পৌরসভার বিরুদ্ধে আন্দোলনের আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন তিনি। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সবজি বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পৌরসভার দোকান বরাদ্দের ইজারা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শহরের পাঁচমাথা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না
অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো