স্ত্রী হত্যা : মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. মহিন উদ্দিন (৪৪) কে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান চৌধুরী মিয়ার ছেলে। গ্রেফতার আসামিকে শনিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরন করে। গত শনিবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, গত শুক্রবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান চৌধুরী মিয়ার ছেলে। পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলিকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মহিন। শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত তাকে স্ত্রী পলিকে হত্যার দায়ে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

এসপি মো. শহীদুল ইসলাম আরও জানান, গ্রেফতার আসামিকে শনিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরন করে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

সম্প্রতি