বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহরের অভ্যন্তরের নৌপথগুলো (নদী/খাল) যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পেয়ে সময় ও অর্থের সাশ্রয় হবে।
শনিবার (১ এপ্রিল) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় অন্যদের মাঝে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এ খালকে কেন্দ্রে করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে এই খাল মৃত প্রায়। এর উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরাণীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। তাছাড়া অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছেন। এ প্রকল্পের সফল বাস্তবায়ন ও ভালো ফলাফল পাওয়া নিয়েই এই পরিদর্শন।
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শুল্কে সংকটে ভারতের রপ্তানি
আন্তর্জাতিক: মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা এরদোয়ানের
অর্থ-বাণিজ্য: শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: বাংলাদেশে তৈরি হবে টিভিএস মোটরসাইকেল
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাকে শুল্ক ছাড় দেবে