বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু উপজেলার ২নং পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসি বদিউজ্জামান খোকার ছেলে। এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের সামনে মেয়েকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রবিবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি পিঞ্জুকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপিড়নের অভিযোগে ২ টি মামলাসহ মারপিট, চুরি ও অঙ্গহানির অভিযোগে ৭টি মামলা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে অনলাইনে জাইকার আলোকচিত্র প্রদর্শনী
অর্থ-বাণিজ্য: অর্থনীতিতে গতি ফেরাতে নতুন সরকারের যত চ্যালেঞ্জ
অর্থ-বাণিজ্য: স্ট্যান্ডার্ড ব্যাংক হলো ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে সোনার দাম আবার ৫ হাজার ডলার ছাড়ালো