??????????????? ?????? ???????
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া মামলার আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৫ দিনের রিমান্ড শেষে গত মঙ্গলবার দুপুরে চাঁদকে পুলিশ আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার জানান, ৫ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে পুনরায় আদালতে তোলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আরো ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে তোলে পুলিশ। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। ওই রিমান্ড শেষ হওয়ার পর মঙ্গলবার (৩০ মে) আবারও তাকে আদালতে তোলা হলে তিনদিনের রিমান্ডে দেন আদালত।
জাতীয়: ভোটের অপেক্ষায় দেশ
সারাদেশ: ভোট নয়, যেন ঈদের আনন্দ
আন্তর্জাতিক: ভোটের পরিবেশ আশাব্যঞ্জক, বললেন ইইউ পর্যবেক্ষক প্রধান
সারাদেশ: দুই বাসের সংঘর্ষে নিহত ২
আন্তর্জাতিক: ফিলিস্তিন রাষ্ট্রকে চিরতরে নস্যাৎ করতে চায় ইসরায়েল