image

প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

সংবাদ অনলাইন বার্তা পরিবেশক, ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ জুন) রাতে ভুক্তভোগীর বড় বোন মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আহাদনগর গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)।

ভুক্তভোগীর বাবা জানান, এ ঘটনার পর আসামিরা আমার মেয়েকে শহরতলির আমেরচারা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তার বড় বোনকে জানায়।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, গত ৩০ বা ৩১ মে রাতে ভুক্তভোগী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। গ্রেপ্তারকৃত শিলনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। শিলন ভুক্তভোগীকে ঘটনার দিন ফুঁসলিয়ে তাকে একটি মাঠের পাটখেতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ওসি আবু আজিফ জানান, ভুক্তভোগীর বোন ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে শনিবার ভোরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

সম্প্রতি