নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন হুমায়ুন (৫৪), ইমতিয়াজ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমন (৩৫) ও রাকিব (২৪)।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা আকবর হোসেন বলেন, রাত দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীতে আমাদের তেলের ট্যাংকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থ-বাণিজ্য: উচ্ছেদের পর আবারও রমরমা ‘টাকার বাজার’
অর্থ-বাণিজ্য: ব্রয়লার মুরগির দাম আরও এক দফা বেড়ে দাঁড়ালো ২২০ টাকা
নগর-মহানগর: ঈদে রেলের টিকেট পেয়েছে ৩৬ হাজার
অর্থ-বাণিজ্য: স্বর্ণের বাজারে টানা তিনদিন দরপতন