গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি ও খাদ্য খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ করে অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জীবন বীমা ও ভ্রমণ-অবকাশ খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ, বিবিধ ও সেবা খাতে ৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল ও সিরামিক খাতে ৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ-ব্যাংক খাতে ২ শতাংশ, ট্যানারি-ফার্মা খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে প্রথম এমভিএনও ট্রিপল প্লে সেবা চালু
অর্থ-বাণিজ্য: ভোটের আগেই বাজারে হাঁফিয়ে উঠেছেন ভোটাররা